হোম / শর্তাবলি ও নিয়মাবলী
শর্তাবলি ও নিয়মাবলী (Terms & Conditions)
IRCTC Authorised Principal Partner • Mir World Ticket Services
✓ ১. অনুমোদিত বুকিং পরিষেবা (Authorised Ticketing)
Mir World হলো একটি সরকার অনুমোদিত IRCTC Authorized RSP Agent এজেন্সি (Agent ID: 110401)। সকল টিকিট সরাসরি ভারতীয় রেলের সেন্ট্রাল PRS সিস্টেমের মাধ্যমে স্বচ্ছ ও বৈধ উপায়ে বুকিং করা হয়।
✓ ২. তাতকাল ও সাধারণ টিকিট বুকিং সময়সূচী
• এসি ক্লাসের (AC Classes: 1A, 2A, 3A, 3E, CC, EC) তাতকাল বুকিং সকাল ১০:০০ টায় শুরু হয়। • নন-এসি ক্লাসের (Non-AC: Sleeper, 2S) তাতকাল বুকিং সকাল ১১:০০ টায় শুরু হয়। • তাতকাল অনুরোধের ক্ষেত্রে নির্ধারিত সময়ের ন্যূনতম ৩০ মিনিট পূর্বে রিকোয়েস্ট জমা দেওয়া আবশ্যক।
✓ ৩. ১০০% মানি ব্যাক রিফান্ড পলিসি
যদি কোনো কারণে আপনার অনুরোধকৃত টিকিট কনফার্ম বুকিং না হয়, তবে কোনো হিডেন চার্জ ছাড়াই তাৎক্ষণিক (সর্বোচ্চ ১৫-৩০ মিনিটের মধ্যে) সম্পূর্ণ টাকা আপনার একাউন্টে বা UPI-তে ১০০% ফেরত দেওয়া হবে।
✓ ৪. যাত্রীর পরিচয়পত্র ও বৈধতা
যাত্রার সময় প্রত্যেক যাত্রীকে সরকারের অনুমোদিত মূল পরিচয়পত্র (যেমন: আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট) সাথে রাখতে হবে।